অবিলম্বে রিকশা-ভ্যান জব্দ করা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবিলম্বে রিকশা-ভ্যান জব্দ বন্ধ করার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, ঈদের আগে রিকশা-ভ্যান জব্দ করার মাধ্যমে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবৈধভাবে টাকা দাবি করছেন। তাঁরা বলেন, ১৯৮৬ সালের পর থেকে সরকার রিকশার অনুমোদনপত্র দিচ্ছে না। নতুন অনুমোদনপত্র দেওয়ার আগ পর্যন্ত রিকশা জব্দ বন্ধ করতে হবে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস প্রমুখ।