অবৈধ অংশ উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা পার্কে অবস্থিত রমনা রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাঙার কাজ শুরু করে। বুলডোজারের সাহায্যে দুপুর পর্যন্ত চলে অভিযান। ভাঙার কাজ শুরুর আগে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আধা ঘণ্টা সময় দেওয়া হয়। উল্লেখ্য, ১৯৯৪ সালে রমনা রেস্তোরাঁ স্থাপন করা হয়। প্রায় আট বছর মামলার পর হেরে যায় রেস্তোরাঁর মালিক।