অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২৯ ভারতীয় জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আজ শুক্রবার দুপুরে মাছ ধরার দুটি ট্রলারসহ ২৯ ভারতীয় জেলেকে আটক করেছে নেৌবাহিনী।
মংলা থানার পুলিশ জানায়, বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট-সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় ওই জেলেদের আটক করে নেৌবাহিনী। ভারতীয় জেলেরা জলসীমা আইন লঙ্ঘন করে বাংলাদেশের সমুদ্র এলাকায় মাছ ধরছিল বলে ওই এলাকায় টহলরত নেৌবাহিনী তাদের আটক করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে নেৌবাহিনীর সদস্যরা ওই জেলেদের হস্তান্তর করেন।
মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।