অবৈধ অস্ত্র রাখার দায়ে তরুণের কারাদণ্ড
নওগাঁয় অবৈধ অস্ত্র রাখার দায়ে এক তরুণকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার নওগাঁর দ্বিতীয় সহকারী দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।দণ্ড পাওয়া ওই তরুণের নাম শামীম আহমেদ (২২)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার ভাদালিয়া গ্রামের রিয়াজ প্রামাণিকের ছেলে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৩ আগস্ট রাত ১২টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর বাজার এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে শামীমকে একটি সাটার গানসহ আটক করেন। এ সময় শামীমসহ কয়েকজন নওগাঁ-বগুড়া সড়কে যাত্রীবাহী বাস ডাকাতির প্রস্তুতি নেওয়ার জন্য গোপন বৈঠক করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালাতে পারলেও শামীম ধরা পড়েন। পরে র্যাবের বাগমারা ক্যাম্পের ডিএডি শরিফুল ইসলাম বাদী হয়ে রানীনগর থানায় শামীমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।র্যাবের করা অস্ত্র আইনের ওই মামলায় নওগাঁর দ্বিতীয় সহকারী দায়রা জজ আদালতের বিচারক শামীমকে কারাদণ্ড দিয়েছেন।