অবৈধ আট হাজার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়ার কয়েকটি এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ছয় হাজার ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে অন্তত আট হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
কোম্পানিটির সাভার আঞ্চলিক বিপণনকেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার জিরানী ও মাধবপুরসহ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পানিসাইল এলাকায় এক ও দুই ইঞ্চি ব্যাসার্ধের ছয় হাজার ফুট অবৈধ পাইপলাইন উচ্ছেদ করা হয়। বছর তিনেক আগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে এসব এলাকায় পাইপলাইন বসিয়ে অন্তত আট হাজার বাড়িতে সংযোগ দিয়েছিলেন।
তিতাসের সাভার আঞ্চলিক বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, বছর তিনেক আগে ওই এলাকায় অন্তত ১৫ কিলোমিটার অবৈধ পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়েছিল।