অবৈধ ইটভাটা উচ্ছেদ
এলাকাবাসীর বাধা ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে তোলা মেসার্স রহমান ব্রাদার্স নামের সেই ইটভাটাটি গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের সময় আরও দুটি ইটভাটা উচ্ছেদ করা হয়।পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ ছাড়পত্রবিহীন এসব ইটভাটা কৃষি জমি ধ্বংস, জনস্বাস্থ্যহানি এবং প্রকৃতি ও পরিবেশের ক্ষতিসাধন করে গড়ে তোলা হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নির্দেশে উপপরিচালক মো. আবদুল্লাহ হাক্কানী স্থানীয় প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপজেলার চতরা ইউনিয়নের মেসার্স রহমান ব্রাদার্স, মেসার্স এনটিবি ব্রিকস ও মেসার্স এফআরবি ব্রিকস নামের তিনটি ইটভাটার চুল্লি ও স্থাপনা ধ্বংস করা হয়। পাশাপাশি প্রায় ১৫ লাখ কাঁচা ইট নষ্ট করা হয়।