অবৈধ ইটভাটা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আরও একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি ছাড়া ইটভাটা স্থাপনের অপরাধে এর মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মোজাফ্ফরপুর গ্রামে অবস্থিত মামা-ভাগনে ব্রিকস নামের ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। ইটভাটার মালিক হোসেন আলীর কাছ থেকে জরিমানার এ টাকা আদায় করা হয়।