অবৈধ ওষুধ বিক্রি, দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে কলকাতা হারবাল মেডিকেয়ার লিমিটেডের হাকিম সাকিবুল ইসলাম ও তাঁর সহকারী সফিউল ইসলামকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাকিবুল ইসলামকে (৩৫) দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও সফিউল ইসলামকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দেড় লাখ টাকার ওষুধ জব্দ ও দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ। উপস্থিত ছিলেন নির্বাহী হাকিম সাইফুল ইসলাম ও জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফখরুল ইসলাম।