অবৈধ ওষুধের গুদামে অভিযান, জরিমানা, জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে (ডিপো) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ও প্রায় আট হাজার প্যাকেট টেস্টি স্যালাইন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পরে অনুমোদনহীন ওষুধ মজুত ও বাজারজাতকরণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বগুড়া শহরের সেউজগাড়ি ও মালতিনগর এলাকায় পৃথক দুটি প্রতিষ্ঠানের গুদামে এই অভিযান চালান।

বগুড়ার ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদ বলেন, গতকাল দুপুরে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকির লেনে এশিয়া ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে চাঁদপুরের একটি অনুমোদনহীন স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বগুড়া অঞ্চলের গুদামে অভিযান চালানো হয়।