জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ‘সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নে’ যোগ দিয়েছেন ব্যাংকের দুই অবৈধ কমিটির শতাধিক নেতা-কর্মী।
জামাল উদ্দিন খান স্বাক্ষরিত সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের প্যাডে গতকাল বুধবার ছাপা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ (আবুল-আযম) গ্রুপের সভাপতি মো. আবুল হোসেনের নেতৃত্বে আবুল-আযম কমিটি, গাড়িচালক ইউনিট, সিকিউরিটি কমিটি ও (জামাল-তাফাজ্জল হোসেন বাবুল) কমিটির সাধারণ সম্পাদক বাবুলের নেতৃত্বে দুটি কমিটি বিলুপ্ত করে শতাধিক নেতা-কর্মী সভাপতি মো. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হাসান খসরুর নেতৃত্বের প্রতি আস্থা রেখে শ্রম পরিদপ্তর অনুমোদিত বৈধ সংগঠন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন বি-২০২ তে যোগ দিয়েছেন। গতকাল বেলা ১১টায় সোনালী ব্যাংক ভবনের চতুর্থ তলায় এই যোগদান অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি।