অবৈধ করাতকল উচ্ছেদের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের বনাঞ্চলে স্থাপিত ৫৬টি অবৈধ করাতকল উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা বনায়ন ও পরিবেশ কমিটি। গত মঙ্গলবার উপজেলা পরিষদের মিলনায়তনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অবৈধ করাতকল নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘বন ধ্বংসে রাজনীতিকেরা এককাট্টা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ইউএনও আবু নাসের বেগ প্রথম আলোকে বলেন, শিগগিরই ভ্রাম্যমাণ আদালত গঠন করে ওই সব অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।
সহকারী বন সংরক্ষক শ্যামল সরকার বলেন, ‘করাতকল উচ্ছেদে আমরা টাক্সফোর্স গঠন করে শিগগিরই অভিযান চালাব।’