অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ডুবি বিল থেকে গতকাল বুধবার ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উপজেলা কমপ্লেক্সে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের এপ্রিল মাসে পাঁচ লাখ ২৫ হাজার ৯৪৫ টাকায় তিন বছরের জন্য (১৪১৭-১৪১৯ বঙ্গাব্দ) শ্রীমঙ্গল উপজেলার দোয়েল মৎস্যজীবী সমবায় সমিতির পক্ষে সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদের অনুকূলে ওই বিলটি ইজারা দেওয়া হয়। গত ১০ ফেব্রুয়ারি মাসে বিলটি আবদুর রশিদকে বুঝিয়ে দেওয়া হয়।