অবৈধ ক্লিনিকের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের প্রায় কোনোটিতেই সার্বক্ষণিক চিকিৎ সক থাকেন না। নেই প্রশিক্ষিত সেবিকা ও প্যাথলজিস্ট।ভুল চিকিৎ সা ও অবহেলায় গত তিন মাসে এখানকার কয়েকটি ক্লিনিকে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্ত, মলমূত্র, কফসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করছেন অদক্ষ কর্মীরা। তাই প্রায়ই এসব পরীক্ষার বিভ্রান্তিমূলক তথ্য পাওয়া যাচ্ছে। সেবা নিতে এসে রোগীরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় মোট ৭৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ২৫টির কোনো অনুমতিপত্র নেই। অন্যগুলোর অনুমতিপত্র থাকলেও এগুলোর মধ্যে অন্তত ৩০টির অনুমতিপত্র নবায়ন করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর সদর উপজেলার মডার্ন ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের কারণে মায়া আক্তার (৩০) নামের এক প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরপর ক্লিনিকের মালিক ও কর্মকর্তারা আত্মগোপন করেন। ওই দিন রাতেই ওই ক্লিনিকের চিকিৎ সক নাসরিন আক্তার ও মালিক নজরুল ইসলামকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করা হয়। গত ১৯ আগস্ট একই উপজেলায় সিপাহীপাড়ায় বিক্রমপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎ সার শিকার হয়ে রুনা আক্তার (২৮) নামের এক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায়ও মুন্সিগঞ্জ থানায় সংশ্লিষ্ট চিকিৎ সক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা হয়।বিক্রমপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমতিপত্র নবায়ন করা হয়নি। তার পরও এ প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে আসছে। গত ৭ আগস্ট মুন্সিগঞ্জ শহরে প্রধান সড়কে অবস্থিত একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ৪২ দিন বয়সের শিশু শাহাদাতকে ক্লিনিকের সেবিকা ও কর্মীরা ভুল চিকিৎ সা দিলে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায়ও থানায় মামলা হয়। এ ঘটনায় সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে, ভুল চিকিৎ সা ও অবহেলার শিকার হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছিল। এ ক্লিনিকটিরও অনুমতিপত্র নবায়ন করা হয়নি।এর সপ্তাহ খানেক আগে শহরের উপকণ্ঠে এ আর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎ সকের অবহেলা ও ক্লিনিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে টঙ্গিবাড়ী উপজেলার প্রসূতি পপি বেগমের (২২) মৃত্যু হয়। এ ঘটনায়ও তদন্ত কমিটি গঠন করা হয়। এরও আগে টঙ্গিবাড়ী উপজেলায় টঙ্গিবাড়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎ সার কারণে দুই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। ওই দুটি ঘটনার প্রতিবাদে ক্লিনিকে ভাঙচুর করা হয়। একটি সূত্রে জানা গেছে, টঙ্গিবাড়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ১০-১১ বছর ধরে চিকিৎ সা কার্যক্রম চালিয়ে এলেও এ ক্লিনিকের অনুমতিপত্র নেই। রোগী মৃত্যুর ঘটনায় টঙ্গিবাড়ী ক্লিনিকের বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনও দেওয়া হয়েছিল।মুন্সিগঞ্জ শহর বণিক সমিতির সাবেক সভাপতি আল নূর সায়েম বলেন, ‘আমি মুন্সিগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে আমার স্ত্রীর রক্ত পরীক্ষা করাই। পরীক্ষার রিপোর্টে বলা হয়, আমার স্ত্রীর ক্যানসার হয়েছে। পরে ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে আবারও পরীক্ষা-নিরীক্ষা করানো হলে দেখা যায়, তাঁর এ ধরনের কিছুই হয়নি।’মুন্সিগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম এ কাদের মোল্লা বলেন, চিকিৎ সক পাওয়া গেলেও ডিপ্লোমা নার্সের সংকট রয়েছে। তাই আমাদের ক্লিনিক ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে।সম্প্রতি ক্লিনিকগুলোতে রোগী মৃত্যুর একাধিক ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম সাফিউল ইসলাম বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান পরিচালনা ও জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে অব্যবস্থাপনার জন্য মডার্ন ক্লিনিককে ১০ হাজার টাকা, আমেনা মোল্লা আধুনিক হাসপাতালকে ২০ হাজার, এ আর ক্লিনিককে ১০ হাজার, একতা ক্লিনিককে পাঁচ হাজার, আধুনিক হাসপাতালকে পাঁচ হাজার ও বিক্রমপুর ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সিভিল সার্জন বনদীপ লাল দাস প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে যোগদানের পর দুটি ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছি। একটির (একতা ক্লিনিক) প্রতিবেদন পাওয়া গেছে। আরেকটির (এ আর ক্লিনিক) তদন্ত চলছে।’তিনি আরও বলেন, ‘আমি নিজে কয়েকটি ক্লিনিক পরিদর্শন করে অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছি। এ ছাড়া অবৈধ ক্লিনিকের একটি তালিকা করে তা জেলা প্রশাসককে দিয়েছি।’