অবৈধ গ্যাস পাইপ লাইন অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে নেওয়া ২০০ ফুট গ্যাস পাইপলাইন অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার দায়ে আজাদ মিয়া (২৬) নামের এক গ্রাহককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সদর উপজেলার মালিহাতা গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম এ এস এম মুসা এ আদালত পরিচালনা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে গ্যাসের সংযোগ দিতে মালিহাতা গ্রামে গ্যাস পাইপলাইন বসানো হয়েছে বলে স্থানীয় কিছু লোক জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
এনডিসি ও নির্বাহী হাকিম এ এস এম মুসা এসব তথ্য নিশ্চিত করেছেন।