অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দেড় হাজার বর্গফুট অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দগরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের হাকিম নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে নরসিংদী তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন কার্যালয়ের মহাব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় প্রথমে অবৈধ সংযোগ শনাক্ত করছি।’