প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল বকেয়া ও অবৈধভাবে ব্যবহারের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৫২টি গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল শনিবার নগরের চান্দগাঁও, বাদুরতলা ও খুলশী এলাকায় এ অভিযান চালান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৪০টি ও বিল বকেয়া থাকায় ১২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এগুলো সবই আবাসিক সংযোগ। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।