অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের প্রাথমিক বিদ্যালয় এলাকা দিয়ে যাওয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার জন্য স্থাপিত একটি পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত থানা পুলিশের সহায়তায় কোম্পানির লোকজন সংযোগ বিচ্ছিন্ন করেন। পাইপটি দিয়ে সংলগ্ন এলাকার বারইকান্দি, নোয়াগাঁও ও শায়েস্থানগর গ্রামের চার শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার তোড়জোড় চলছিল। এ সময় দাউদকান্দির ইউএনও মো. আল-আমিন, মডেল থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন।