অবৈধ গ্যাস-সংযোগ, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে শতাধিক বসতঘরে গ্যাসলাইন সরবরাহ করায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় হাকিম বক্স নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ সংযোগগুলো।
গতকাল বৃহস্পতিবার পাহাড়তলী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার। এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক হাসান সোহরাব উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার বলেন, হাকিম বক্সকে তিন মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।