অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গতকাল গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিন হাজার ফুট পাইপলাইন এবং দুই শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সদরের ইউএনও মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের প্রায় তিন হাজার ফুট গ্যাসের পাইপলাইন সংযোগস্থল থেকে অপসারণ করা হয়। এতে দুই শতাধিক বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়।