অবৈধ ঘরউচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা বাজারের সরকারি জমিতে গড়ে তোলা অবৈধ ঘর গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। বাদেপুটিকা গ্রামের মোহাম্মদ আলী, ওয়াহেদ আলী, জুলেখা খাতুন ও হালেমা খাতুন ওই জায়গা দখল করে কয়েকটি দোকানঘর তুলেছিলেন। প্রশাসন তাঁদের জায়গা ছেড়ে দিতে একাধিকবার নোটিশ দেয়। কিন্তু তাঁরা জায়গা ছাড়েননি।