অবৈধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ ও নৌবাহিনীর উদ্যোগে উপকূলীয় এলাকার বিভিন্ন নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ৬০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট ও বেড় জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর এই অভিযান চালানো হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির জেলে উপকূলের নদী ও সাগর মোহনায় নিষিদ্ধ জাল ফেলছিল। জব্দ করা ওই জাল পুড়িয়ে ফেলা হয়েছে।