অবৈধ দখলে থাকা আগরবাগান, কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বন বিভাগের আওতাধীন বড়দুয়ারা বিটের হলদিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার এক অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা পাঁচ একর আগরবাগান উদ্ধার এবং ১০টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা জমির মূল্য আনুুমানিক ৫০ লাখ টাকা। একই দিনে সাতকানিয়া ছদাহা এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুই হাজার পিস আকাশমণির বল্লী কাঠ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক লাখ টাকা।