অবৈধ দখলের সরকারি জমির হিসাব চেয়েছে সংসদীয় কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই বছরে নতুন করে কোনো সরকারি জমি দখল হয়েছে কি না, জানতে চেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বেদখলে থাকা সরকারি ভূমি পুনরুদ্ধারে এ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কী পরিমাণ ভূমি পুনরুদ্ধার করা হয়েছে, তাও জানতে চাওয়া হয়েছে। এসব বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে তিন মাসের মধ্যে কমিটিতে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অলি আহমদ।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, নওয়াব আলী আব্বাছ খান ও আজিজুল হক চৌধুরী সভায় অংশ নেন।সভায় ভূমি জরিপ, রেজিস্ট্রেশন এবং নামজারিতে দুর্নীতি প্রতিরোধ ও ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়।