অবৈধ দোকান উচ্ছেদ অটোরিকশা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ অভিযান শুরু হয়েছে।
নগরের শাপলা চত্বর থেকে কাছারী বাজার পর্যন্ত সড়কের দুই পাশে দখল করে শতাধিক দোকানপাট গত এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত নিবন্ধন নেই এমন ৫০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সিটি মেয়র সরফুদ্দীন আহমেদ জানান, দোকান সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়ে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এতে কাজ না হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করা হয়।