অবৈধ নছিমন ও করিমনের বৈধতার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যানবাহন নছিমন ও করিমনের বৈধতার দািবতে পাবনায় সমাবেশ করেছেন নছিমন-করিমন মালিক-শ্রিমকেরা। গতকাল বুধবার সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে এ সমাবেশ করা হয়। এ সময় তাঁরা বাজারের পাশের পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁদের দািবর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর বিভিন্ন এলাকার নছিমন-করিমন চালক ও মালিকেরা পুষ্পপাড়া বাজারে সমবেত হন। তাঁরা দািব আদায়ে বিভিন্ন স্লোগান দেন ও বিক্ষোভ করেন। পরে সমাবেশে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে নছিমন-করিমন মালিক ও চালক সমিতির নেতারা বক্তব্য দেন। একপর্যায়ে ক্ষুব্ধ মালিক ও চালকেরা লাঠিসোঁটা নিয়ে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা মালিক-শ্রমিকদের দািবর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন৷ এ পর্যায়ে অবরোধ তুলে নেওয়া হয়।