অবৈধ পণ্যের বিজ্ঞাপন না প্রচারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ঘোষিত সব ধরনের পণ্য, ওষুধ, সেবা, প্লট, ফ্ল্যাটের বিক্রি বিষয়ে বিজ্ঞাপন গণমাধ্যমে প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়।তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি মুদ্রণ ও ইলেকট্রনিক গণমাধ্যমে অবৈধ বা অননুমোদিত পণ্য, ওষুধ, সেবা, প্লট, ফ্ল্যাটের বিক্রি-সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। এর ফলে জনগণ প্রতারিত ও বিভ্রান্ত হওয়ার আশঙ্কার সৃষ্টি হচ্ছে।