প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের পাঁচটি উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া যেসব অবৈধ পাথরভাঙার যন্ত্র চলছে, সেগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা একটি আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন আদালত।
সিলেটের জেলা প্রশাসক, সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ওই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা পাঁচটি হলো—সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট।
বেলার আবেদনে উল্লেখ করা হয়, ওই পাঁচ উপজেলায় ৬০৬টি পাথরভাঙার যন্ত্র চালু আছে। এর মধ্যে ৩৯৩টির পরিবেশগত ছাড়পত্র নেই।