বগুড়ার সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে ‘হোস্টেল অ্যাস্টাবলিসমেন্ট ফি’র নামে নিয়মবহির্ভূতভাবে প্রায় দুই কোটি টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে ইনস্টিটিউটের সামনে সাতমাথা-শেরপুর সড়ক অবরোধ করেন।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, প্রতি শিক্ষাবর্ষে প্রায় ২০০ জন শিক্ষার্থীকে হোস্টেলে িসট বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ পাওয়া গেছে, শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সাড়ে ১৩ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। আবার ছাত্ররা একটি িসটের জন্য এই টাকা দিলেও ছাত্রীরা একটি িসটের জন্য দিচ্ছেন ২৭ হাজার টাকা। কারণ একটি িসটে তাঁরা দুজন থাকছেন। এভাবে তাঁদের কাছ থেকে ‘হোস্টেল ফি’ নেওয়া হচ্ছে ২৭ লাখ টাকা। সে হিসাবে ২০০৭ সালের পর থেকে এ পর্যন্ত কর্তৃপক্ষ প্রায় দুই কোটি টাকা নিয়েছে।
জানা গেছে, বর্তমানে সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের িসট বরাদ্দ পেতে ৩ জুনের মধ্যে সাড়ে ১৩ হাজার টাকার ফি জমা দিয়ে িসট বরাদ্দ নিতে নোটিশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ এন এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকারি নিয়ম না থাকলেও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীপ্রতি সাড়ে ১৩ হাজার টাকা হারে এই হোস্টেল ইস্টাবলিশমেন্ট ফি আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে এই ফি আদায় মোটেও অবৈধ নয় বলে তিনি দাবি করেন।
ফার্মেিস বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম ও মাসুদ রানা অভিযোগ করেন, তাঁরা দেশের অন্য আইএইচটিতে খোঁজ নিয়ে জেনেছেন, সেখানে িসট বরাদ্দ পেতে কোনো ফি দিতে হয় না। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়েছে, হোস্টেলে িসট বরাদ্দের জন্য কোনো প্রকার ফি আদায় করা সম্পূর্ণ অবৈধ।
শিক্ষার্থী সোহেল রানা বলেন, ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল এবং অবৈধভাবে আদায় করা ফি শিক্ষার্থীদের মধ্যে ফেরত দেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে ফি বাতিলের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে স্মারকলিপি প্রদান করেন।