অবৈধ বসতি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিআরবি পাহাড়ের পাদদেশ থেকে ১৭০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল সিআরবি ভবনসংলগ্ন গলাচিপা পাহাড়ের পাদদেশের এই উচ্ছেদ অভিযান চালান নির্বাহী হাকিম মো. রুহুল আমিন।রেলওয়ে সূত্র জানায়, গলাচিপা পাহাড়ের পাদদেশে নিম্ন আয়ের ১৭০টি পরিবারের বসবাস ছিল। বর্ষাকালে ওই এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই পাহাড়ের পাদদেশ থেকে তাদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদের শিকার সবাই নিম্ন আয়ের লোকজন।কয়েক বছর ধরে ওই পাহাড়ের পাদদেশে বসতি গড়ে ওঠে। এতে এলাকার পরিবেশও দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছিল।