অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার আটক করে সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার ও বাল্কহেডের (বালুবাহী ট্রলার) তিন শ্রমিকের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় ব্রহ্মপুত্র নদে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল এ অভিযান চালায়। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সা. লে. ফেরদৌস হাসান জানান, তাঁর নেতৃত্বে সকালে তাঁদের একটি দল ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হিমেল এন্টারপ্রাইজ, দয়াল খাজা বাবা ড্রেজার প্রকল্প ও আল-মদিনা নামের তিনটি বালু কাটার ড্রেজার ও বাল্কহেড আটক করে।