প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার যানজট নিরসনে অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবি জানিয়েছে দক্ষিণ সুরমা ফাউন্ডেশন। গতকাল রোববার দুপুরে এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ সুরমার কিনব্রিজ মোড়, ভূইঞা পাম্প, বাবনা পয়েন্ট, কদমতলী ফলের আড়তের সামনে স্থাপিত অস্থায়ী বাসস্ট্যান্ডের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বিবৃতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মকবুল হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর রউফ, গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমদ প্রমুখ সই করেন।