অবৈধ বিদেশি মদ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ নির্ভয় বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় গত বৃহস্পতিবার কুতুবদিয়ার নিকটবর্তী সাগর এলাকায় একটি ইঞ্জিনচালিত বোট থেকে আটজন ক্রুসহ বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার ৬৮৬ বোতল অবৈধ বিদেশি মদ আটক করেছে।নৌবাহিনীর জাহাজটি একটি দেশি বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে চ্যালেঞ্জ করলে সেটি দ্রুত পালিয়ে যেতে থাকে। এরপর টহলরত জাহাজটি বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি চালিয়ে বোটটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট দুই হাজার ৬৮৬ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ ও বোটের আনুমানিক মূল্য এক কোটি চার লাখ ২৫ হাজার ৫০০ টাকা। আইএসপিআর।