অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক থেকে অবৈধ বিদ্যুৎ-সংযোগ নিয়ে ভিডিও গেমসের দোকান চালাত স্থানীয় বাসিন্দারা। ওই সংযোগ বিচ্ছিন্ন করায় পার্কের মহাব্যবস্থাপককে মারধর করেছে দোকানদার ও তার সহযোগীরা। গতকাল শুক্রবার দুপুরে ওই হামলার ঘটনায় পার্কের মহাব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় একটি মামলাও করেছেন।আনিসুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুপুরে জুমার নামাজের পর অ ামি পার্ক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন যুবক আমার ওপর হামলা চালায়। এতে আমার পাঁজরে, পিঠে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি।’ হামলার কারণ জানিয়ে আনিসুর রহমান বলেন, ‘পার্কের বিদ্যুৎ-সংযোগ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি ভিডিও গেমসের দোকান চালানো হতো। কয়েক দিন আগে ওই লাইন কেটে দেওয়ায় এবং বিদ্যুৎ ব্যবহারের বিল দাবি করায় এ হামলা চালানো হয়েছে।’ তবে হামলাকারীদের নাম জানাতে পারেননি তিনি।এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘পার্কের মহাব্যবস্থাপক থানায় মামলা করেছেন। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করায় এ হামলা চালানো হয়েছে।’