অবৈধ বিপণিবিতান গুঁড়িয়ে দিল সওজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ঢাকা রোড মোড়ে সান্তাহার পৌরসভা নির্মিত অবৈধ বিপণিবিতান গুঁড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ওই বিপণিবিতান উচ্ছেদের অভিযানে নেতৃত্ব দেন সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। এ সময় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হাসান পাটোয়ারি।সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী বলেন, পর্যায়ক্রমে সান্তাহার থেকে বগুড়া পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মেয়র তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।