অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে দুই পাশের শতাধিক বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই অভিযান চলে।
উচ্ছেদ অভিযান চলাকালে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন বছরের শুরু থেকেই পরিচ্ছন্ন নগর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে রাজশাহী ও চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে পরিচ্ছন্ন নগর ও দেশ গড়ে তোলা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে সারা দেশের সব মহাসড়কের পাশের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
শামীম ওসমান বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সব অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড নিজ উদ্যোগে সরানো হবে। এখনো যেসব রয়েছে আগামী দুই দিনের মধ্যে সেগুলো অপসারণ করা হবে।’