অবৈধ বিলবোর্ড চিহ্নিত করতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বৈধ-অবৈধ বিলবোর্ড চিহ্নিত করতে ১০ সদস্যের জরিপ (সার্ভে) কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সাত দিনের এই জরিপ কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হবে। জরিপ শেষে অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে।
গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের মেয়র মনজুর আলমের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ সদস্যের জরিপ কমিটিতে করপোরেশনের পাঁচজন ও বিজ্ঞাপনী সংস্থার পাঁচজন সদস্য থাকবেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, রাজস্ব কর্মকর্তা সামসুল আলম, বিজ্ঞাপনী সংস্থার প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন বাচ্চু, সভাপতি ফরিদ মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য আরশাদুল আলম। সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম বলেন, ‘চট্টগ্রাম নগরে বিজ্ঞাপন নীতিমালার বাইরে কোনো বিলবোর্ড থাকবে না। কয়েকটি অবৈধ বিলবোর্ডের কারণে সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া যাবে না। বিজ্ঞাপনী সংস্থা মালিক সমিতি আন্তরিক হলে নগরের সৌন্দর্য রক্ষায় সিটি করপোরেশন সফল হবে।’