অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে গতকাল রোববার রিট দায়ের করা হয়েছে। রিটটি দায়ের করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রিটটির ওপর শুনানি হয়। আজ সোমবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান।রিটে অবৈধ বিলবোর্ড উচ্ছেদের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি বৈধ বিলবোর্ডগুলো যথাযথভাবে স্থাপন করা হয়েছে কি না, নিরাপত্তাঝুঁকি রয়েছে কি না, এসব বিষয় তদন্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।আবেদনে বিলবোর্ড অপসারণে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অসহযোগিতার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। রিটে পুলিশের মহাপরির্দশক, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কমিশনার, ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।শুনানিতে এইচআরপিবির কৌঁসুলি মনজিল মোরসেদ বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ায় ১৫ মার্চ বিলবোর্ডে চাপা পড়ে রাজধানীতে দুজনের মৃত্যু হয়। সিটি করপোরেশন ১৮ মার্চ অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করলেও শাহবাগ থানা পুলিশ সহায়তা করেনি। শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক উপস্থিত ছিলেন।রাজধানীতে বৈধ বিলবোর্ড ও মেগা সাইনের সংখ্যা প্রায় পাঁচ শ। অথচ অবৈধ বিলবোর্ড রয়েছে এর পাঁচগুণ বেশি, অর্থাৎ প্রায় আড়াই হাজার।