অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অবৈধ বিলবোর্ডগুলো উচ্ছেদ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিলবোর্ডগুলো উচ্ছেদ করা হয়। এসময় ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ ও ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ অভিযানে উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন ২৫ থেকে ৩০ জন পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও ঘটনাস্থলে এসে বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন।