অবৈধ বিলবোর্ড ও ভাসমান দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক (বঙ্গবন্ধু অ্যাভিনিউ) থেকে আটটি বিলবোর্ড অপসারণ এবং ওই সড়কের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) যৌথভাবে এই অভিযান চালায়। এতে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু নেতৃত্ব দেন।
নগর পুলিশের সহায়তায় সিসিসি ও সিডিএ’র প্রায় ৭০ জন শ্রমিক বিলবোর্ড অপসারণ ও ভাসমান দোকান উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন। এ সময় দুটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ প্রথম আলোকে বলেন, সিডিএ’র চেয়ারম্যানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে।