অবৈধ বিশ্ববিদ্যালয় উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের তালাইমারী এলাকায় অবস্থিত একটি অবৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়৷ নগরের তালাইমারী এলাকার ১৪৫ নাটোর রোডে এ বিশ্ববিদ্যালয়টির নাম আমেরিকান বাংলাদেশ বিশ্ববিদ্যালয়৷ ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে বিশ্ববিদ্যালয়টির মালামালও জব্দ করেছেন৷ একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবন সিলগালা করে দেওয়া হয়৷ এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় এ অভিযান চালানো হয়৷