অবৈধ ব্লাড ব্যাংক মালিকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালমাটিয়ায় মাদকাসক্তদের রক্ত নিয়ে অনুমোদনহীন ব্লাড ব্যাংক পরিচালনা করছিলেন ইব্রাহিম সবুজ নামের এক ব্যক্তি। এ অভিযোগের প্রমাণ পাওয়ার পর গতকাল বুধবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ ব্লাড ব্যাংকের মালিক ইব্রাহিম সবুজকে দুই বছরের কারাদণ্ড দেন।
গতকাল বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে আদালত লালমাটিয়ার একটি বাড়ির নিচতলায় ‘এশটি’ নামের অবৈধ ব্লাড ব্যাংকে অভিযান চালান। এ সময় মাদকাসক্ত মানিক মিয়ার শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছিল। র্যাব সেখান থেকে ৪৩ ব্যাগ রক্ত উদ্ধার করে।