অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ ভিওআইপি পরিচালনার অভিযোগে গতকাল রোববার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে প্রচুর সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুজন হলেন হাবিব উল্লাহ স্বপন (৩৮) ও আবদুল মতিন (২৭)।
র্যাব জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গতকাল বিকেলে র্যাব-২-এর একটি দল হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির ছয়তলায় একটি ভাড়া করা ফ্ল্যাটে যন্ত্রপাতি বসিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) পরিচালনার আলামত পায় র্যাব।
র্যাব আরও জানায়, ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন মুঠোফোন কোম্পানির এক হাজার ৮০টি সিম কার্ড, ল্যাপটপ, সুইচ, বিভিন্ন পোর্টের বেশ কয়েকটি চ্যানেল ব্যাংকসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।