অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের সাহায্যে বিদেশে কথা বলার অবৈধ ব্যবস্থা (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল—ভিওআইপি) রাখার অভিযোগে গতকাল রোববার রাজধানীর মহাখালীর রূপায়ণ টাওয়ারে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব গোয়েন্দারা। র্যাব সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাব যৌথভাবে মহাখালীর রূপায়ণ টাওয়ারের ১৯ তলায় ঢাকা ফোন (পিএসটিএন) কোম্পানির প্রধান নিয়ন্ত্রণকক্ষে অভিযান চালায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান চলাকালে অবৈধ ভিআইপির সঙ্গে জড়িত অভিযোগে ওই কোম্পানির চারজনকে আটক করা হয়।