অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে ৫০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফিরোজ আলম (২৫) ও সোহেল রানা (২২)। র‌্যাব-২-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকার এক বাড়ির সাততলায় অভিযান চালায় র‌্যাব-২-এর একটি দল। সেখান থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ওই দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক দুজন ব্যবসার মূল মালিক হিসেবে মিঠু হাওলাদার (২৫) নামের এক ব্যক্তির কথা জানান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।