অবৈধ যান চলাচল বন্ধ ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রাক্টর চাপায় সাংবাদিক আল আমিন হাওলাদারের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার ও নছিমন-করিমন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা সদরের দুবাই প্লাজার সামনে উপজেলা সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর উদ্যোগে এই মানববন্ধন হয়।

উপজেলা সুজনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুঁইয়া, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উপজেলা সভাপতি সুন্দর আলী মিয়া, সাংবাদিক হারাধন চন্দ্র দে, মাসুম বিল্লাহ, ইসমাইল হোসেন, মো. জাকির হোসেন, মোস্তফা কামাল, মজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা আজিজুর রহমান মোল্লা, ছাত্রলীগের রফিকুল ইসলাম প্রমুখ।