অবৈধ যান ছাড়ালেন সাংসদ মেরাজ মোল্লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে ভটভটি উঠলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হবে, এমন নির্দেশ পেয়ে রাজশাহীর পবা ও মোহনপুর এবং নওগাঁ জেলার মান্দা থানায় গত চার দিনে দেড় শতাধিক ভটভটি আটক করা হয়।গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শকের সঙ্গে বৈঠক করে এসব ভটভটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।মেরাজ উদ্দিন মোল্লা জানান, অনেকের ভটভটিতে আলু বোঝাই ছিল। ওভাবে থাকলে আলুগুলো পচে নষ্ট হয়ে যাবে। তা ছাড়া এ এলাকায় আলু তোলার অন্য কোনো যানবাহন নেই। সে জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে ১৫ মার্চ পর্যন্ত আলু তোলার সুবিধার্থে ভটভটি মহাসড়কে চলবে। তাই আটক ভটভটিগুলোও ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।