অবৈধ যানবাহন বন্ধের দাবিতে কুড়িগ্রামে ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।মহাসড়কে নছিমন, করিমন, ব্যাটারিচালিত অটোসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলার অভ্যন্তরীণ সব রুটে ও কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের সব রুটে এ ধর্মঘট আহ্বান করা হয়। কুড়িগ্রাম মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকশী জানান, সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে ইতিপূর্বে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। এর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত বুধবার রাতে মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ অনির্দিষ্টকালের পরিহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।