অবৈধ সংযোগ কর্মচারীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বালিয়াকান্দি উপজেলা শহরে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দেওয়ার অভিযোগে বিদ্যুৎ বিভাগের কর্মচারী আবদুল জলিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুব-উল করিম জানান, শহরের তালপট্টি এলাকায় গতকাল অভিযান চালানো হয়। অবৈধ সংযোগ নেওয়া পরিবারগুলোর অভিযোগে বিদ্যুৎ বিভাগের কর্মচারী আবদুল জলিলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুটি পরিবারকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।