অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আ.লীগের সাংসদ আতিউরকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাংসদ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল ১০টায় দুদক কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
আতিউর রহমান আতিক শেরপুর-১ আসনের সাংসদ এবং জাতীয় সংসদের হুইপ।
হুইপ আতিউর রহমান আতিককে ৫ এপ্রিল তলব করেছ দুদক। দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন তাঁকে তলবি নোটিশ পাঠান। নোটিশে তাঁকে আজ সকাল ১০টায় তাঁকে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।
আতিউর রহমান আতিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নামে-বেনামে শতকোটি টাকা অর্জন, নিয়োগ-বাণিজ্য, টিআর-কাবিখা এবং স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অঙ্কের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতি করেছেন।