অবৈধ সুতি জাল অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় গতকাল মঙ্গলবার রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গুড় নদীসহ পৌর এলাকার অবৈধ সুতি জাল অপসারণ ও চলনবিলের জীববৈচিত্র্য রক্ষার দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে পৌর শহরের সোহাগবাড়ী-কতুয়াবাড়ী রাস্তায় দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে নদী এলাকার চার গ্রামের তিন শতাধিক লোক অংশ নেন। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। পরে ইউএনও সালমা খাতুন ঘটনাস্থলে পৌঁছে অবৈধ সুতি জাল অপসারণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।